Home / Education / জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তির আবেদন শুরু ২৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তির আবেদন শুরু ২৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তির আবেদন শুরু ২৩ নভেম্বর

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২৩ নভেম্বর বিকাল ৪টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে। ভর্তির প্রাথমিক আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা, এটি আবেদনকৃত কলেজে ৪ জানুয়ারি ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।

মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও কারিগরি শাখার সকল শিক্ষার্থীর জন্য ১০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে ১ ঘণ্টা। পাসের ন্যূনতম নম্বর ৩৫। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসির জিপিএ-এর ৪০শতাংশ এবং এইচএসসির জিপিএ-এর ৬০শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

ভর্তির ন্যূনতম যোগ্যতার মধ্যে রয়েছে—মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.০ এবং দুই পরীক্ষায় সম্মিলিত ন্যূনতম জিপিএ ৪.৫০। বিজ্ঞান ও কারিগরি শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসিতে ন্যূনতম জিপিএ ২.২৫, এইচএসসিতে ন্যূনতম জিপিএ ২.০ এবং দুই পরীক্ষায় মোট ন্যূনতম জিপিএ ৪.৭৫ থাকতে হবে। শুধুমাত্র এসএসসি ২০২২ ও ২০২৩ এবং এইচএসসি ২০২৪ ও ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।

About Masud Rana

Check Also

সংশোধিত এমপিও নীতিমালা ২০২৫

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ সংশোধীত এমপিও নীতিমালা …

Leave a Reply