২০২৭ শিক্ষাবর্ষের স্কুলের ছুটির খসড়া তালিকা
গামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত রমজান, শবে কদর ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে ২৪ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) হিসাব করলে টানা ৩৪ দিন বন্ধ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এই দীর্ঘ ছুটির মধ্যে সরস্বতী পূজা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাদে ১০ দিন এবং বছরের শেষে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন ছুটি রাখা হয়েছে।


NETITBD.Com Sim Offer Bulks SMS Domain Hosting