Home / Education / ঈদের ছুটি স্কুল-কলেজে ১৬ দিন , মাদরাসায় ২৩ দিন

ঈদের ছুটি স্কুল-কলেজে ১৬ দিন , মাদরাসায় ২৩ দিন

ঈদের ছুটি স্কুল-কলেজে ১৬ দিন , মাদরাসায় ২৩ দিন

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ২০২৬ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় টানা ১৬ দিনের ছুটি থাকছে। একইভাবে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে কলেজও, তবে এতে থাকছে শুধু ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি। শুরু হচ্ছে আগামী ২৪ মে (রোববার) থেকে। ছুটি শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। এই ছুটির আগে ও পরে রয়েছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

মাদরাসায় থাকছে ২৩ দিনের ছুটি। সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা এ ছুটি। শুরু হচ্ছে আগামী ২৪ মে (রোববার) থেকে। ছুটি শেষ হবে ১১ জুন (বৃহস্পতিবার)। এই ছুটির আগে ও পরে রয়েছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

About Masud Rana

Check Also

মাদ্রাসা শিক্ষকদের জুলাই মাসের এমপিওর চেক ছাড়

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাই (২০২৬) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। …

Leave a Reply