Home / Education / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সম্পন্ন হয়েছে।

মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-এর দুটি আসনের ফলাফল ঘোষণা করা হয়নি। ফলে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। ওই দুই আসনের সংসদ নির্বাচনের ফল শতাংশের হিসাবে অন্তর্ভুক্ত না থাকলেও গণভোটের ভোটের হার গণনায় সেগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এ কারণেই দুই ভোটের শতাংশে সামান্য পার্থক্য দেখা গেছে।

প্রকাশিত ফল অনুযায়ী—

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি

বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি

ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি

গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি

বাংলাদেশ জাতীয় পার্টি পেয়েছে ১টি

গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি

স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন

অতিরিক্ত সচিব আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

গেজেট জানতে এখানে ক্লিক করুন

গণভোটের গেজেট জানতে এখানে ক্লিক করুন

About Masud Rana

Check Also

২০২৬ সালের ব্যাংক ছুটির তালিকা

২০২৬ সালের ব্যাংক ছুটির পূর্ণাঙ্গ তালিকা bank holidays 2026 ব্যাংক ছুটির তালিকা : ছুটির নামতারিখসপ্তাহের …

Leave a Reply