প্রাথমিকে শিক্ষক নিয়োগ পাবেন ১৪ হাজার ৩৮৫ জন, প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে
সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার প্রবেশপত্র আজ থেকে ডাউনলোড শুরু হয়েছে। সকাল ১০টা থেকে admit.dpe.gov.bd-ওয়েবসাইটে Username এবং Password দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করছেন পরীক্ষার্থীরা। অথবা এসএসসি-এর রোল, বোর্ড ও পাসের খ্রিষ্টাব্দ দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংগ্রহ করা যাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে শূন্য পদ ১৪ হাজার ৩৮৫টি। এর বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। প্রতি পদের বিপরীতে ৭৫ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন।
NETITBD.Com Sim Offer Bulks SMS Domain Hosting